রবিবার, ১৬ আগস্ট, ২০২০

বলতে চেয়েছিলাম

বলতে চেয়েছিলাম পারলাম কই, কত কথা বলা
হল এযাবতকাল তবু যেকথাটা বলার জন্য নিয়মের ভাংচুর গল্প সে কথা আজো বলা হয়ে ওঠেনি,  বলতে চেয়েছিলাম আমায় স্পর্শ দাও যে  
স্পর্শ খোঁজে আমি এক মুহুর্ত পারিনি কোথাও থিতু হতে, বলতে চেয়েছিলাম অনন্ত পৃথিবীতে সবাই স্বার্থপর  একবার নিঃস্বার্থ স্নেহময় হয়ে আমার সামনে দাড়াও,  বলতে পারিনি আমায় ভালবাসে একটা জীবন উপহার দাও, যে জীবন
মুহুর্তে মুহুর্তে আমায় সবুজ করে বাঁচতে বলবে, 
পারলাম কই বলতে সমস্ত সাম্রাজ্যের বিনিময়ে তোমাকে পেতে চেয়েছি যখন তখন আর ফিরর তাকিও না সাজানো সাম্রাজ্য,  পারিনি আমি পারিনি এমন অনেক কিছু   যাখুব সহজে প্রত্যেকেই পেয়ে থাকে, আমি তো এটুকুও বলতে পারলাম না  আমি তোমার শহরে ধুলোবালিতে হাঁটতে হাঁটতে রোজ অন্ততপক্ষে তোমার মুখটুকু দেখতে পাই,  আমার আর তেমন ভাবে এখন কিছুই আর বলার মত নেই তাই আমি সমস্ত দরজায় খিল তুলে নিঃশব্দের শব্দ শুনতে শুনতে 
রাত দিন কিংবা প্রহর কাটিয়ে ফেলি, মনে মনে ভাবি আমার এ জন্ম টা না হয় এই বলতে না পারা বোবা টানেলেই ফুরিয়ে যাক, তোমাকে এরকম কয়েক জন্ম আমি অনায়াসে দিতে পারি, 
তবু বলতে পারলাম কই আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে তোমার এই সামাজিক নিয়মের আড়ালে সমস্ত সুত্র মেনে নিতে।                                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন