ভাবতেও পার আমার হাসিতে তুমি যা বোঝাতে চাইলে
তাই বুঝলাম , আমি সেই বাউলের খোঁজে আজ কাল যখন তখন ছুটে যাই পথে পথে এলোমেলো বাতাস ফুঁড়ে খুঁজে চলি আমার ঊষর ধূসর বাউন্ডুলে মানুষ টা কে , কোথাও হাতের বাধন
ছিড়তে পারে ভেবে মনের সাথে বাঁধা ছিল ,
কোন সে প্রলোভন তাকে হারিয়ে দিলো অজানা
অবগাহনের পথে , শরীর ছুঁয়ে দেখেছি সে আর নেই
আধারটুকু তে ,শব্দ জব্দের মেলায় বাঁচাটুকু নাহয়
বিকিয়ে যায় ....বড় অহংকারে সেদিন সে বাউল বলেছিল তোকে আকাশ দেব নদী র জল দেব দেব লালমাটির মেঠো গন্ধ , রাত ভোর তুই ছবি আঁকিস আমি না হয় হব তোর তুলির ছন্দ ,
সেদিন সে বাউল কে বলেছিলাম আগে তিন সত্যি কর তোমার কথার নড়চড় হবে না , সে জাপটে ধরে বলেছিল বাঁচতে চাই ....তোকে ছেড়ে আমার
একতারার ছিলায় সুরের জন্ম হবে কেমন করে ?
আজ পথের ধুলায় ,বাতাসের গন্ধে আর সে বাউলকে
খুঁজে পাই না, তার জন্যে হন্যে হয়ে বেড়াই ,যদি জানতাম সে যাবে ....যাবার আগে শুধু একটি জিনিস চেয়ে নিতাম তার ঝুলিতে আমার না হওয়া সংসার টুকু পড়ে রয়েছে যে , বাকি সব সে হয়তো অন্য কোথাও বিলিয়ে দেবে.... যেমনটি সে আমায় দিয়েছিল ,নদীর জল ,লাল মাটির গন্ধ ,একমুঠো আকাশ ,
শুধু আমার তার সাথে না হওয়া সংসারটা সে চাইলেও যে দিতে পারবে না ...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন