পুরনো জমায় লেগে ছিল আমার তোমাকে নিয়ে যত অহংকার, যেন কবেকার শুকনো গোলাপ ।
কখন কোন কাল তার বহেবিয়ান স্বভাবে দিয়েছিল কোন এক বসন্তে না হয় শীতে , হয়তো বা এমন কোন বর্ষণে,
অহংকারে র মৃতদেহে এখন আর পাঠযোগ্য তেমন স্মৃতিচিহ্ন নেই ।
স্মৃতি কি ? কি আছে ? স্মৃতি গুছিয়ে রাখা আবেগ হেঁটে আসা পথ আর পথিক?
যে-রকম সুসংবদ্ধ নথীভুক্ত আজ কাল আমি তেমনটা একদিন তুমিই চেয়েছিলে
সামান্য, আলাপচারীতা আর বাকি শব্দহীন সময়,
আমার স্মৃতিরা বড় উচ্ছৃঙ্খল তুমি জান,
দমকা হাওয়া যেন লুকোচুরি, ভাঙাভাঙি,
ওলোটপালটে প্রলয় নাচন।
দুঃখেরও দুপুরের গায় আজ কাল তোমার হিসেবি জীবন আমার হওয়া বদল করে -ভৈরবী সুরের ভেতর পথ খুঁজে নেয়,
আকাঙ্খার ডানাগুলি মিশে গেছে আকাশের গভীরে যা একদিন ভালোবাসায়
জন্ম নিয়েছিল অভ্রে ও আবীরে আগুনের মত
জ্বল জ্বল । দিনগুলি মিশে গেছে সদ্যজাত
অবহেলায় ঘাসের সবুজে আজ ফ্যাকাসে ব্যর্থ কাব্য প্রিয়তম তোমাকে কখনো ভাষায় বোঝাতে
হবে এ মন তেমন কথা ছিল না ,তাই মিশে গেছে সমুদ্রের ভিতরের নীলে
আমার উচ্ছল শব্দ মহল,
বড় উচ্ছৃঙ্খল, যাতনা আমার ব্যাধের মতন অরণ্যের আদ্যোপান্ত হন্যে হয় বেড়ায় ।
অথচ গত কাল বা পরশু কে ডেকে
দিয়েছিল আমায় সামান্য অহংকার
কিছুতে মনে করে বলতে পারবোনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন