সব কিছু জেনেও... আর যাই হোক ,শ্বাপদ প্রেমের কথা ভাবছি এমন ভুল ভাবার কারণ নেই ।
জীবন কিছু সময়ের চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেয় ... পুড়ে যাওয়া দাগ যেমন স্পর্শ না রাখলেও অনুভূতি হীন চিহ্ন রেখে যায় , রেখে যায় মৃত্যু অবধি সময়ের প্রসবিত শ্রমন,,,
অথচ সেসব অনুভূতি পুরোনো ক্যালেন্ডারে পুরোনো তারিখে লেগে থাকা ঝুল কালির বেশি তেমন কিছু ভাবার মত নয় ,,
এ শহরে এই গলি যার পরিচয়ে একদিন প্রেম শব্দটা ব্যবহারে নিজস্ব গোড়াপত্তন করেছিলাম, সেসব এখন আর ভালোবাসার কারণ ভাবার মত এমন কিছু হয়নি ।
অমিতদার দোকান এখন শুধুমাত্রই একটা পাড়ার দোকান সেখানে আর কোনো অপেক্ষা দাঁড়ায় এখন ,
তাই বলছি ...তারিখে লেগে থাকা উপহারে যা কিছু, ...তা কেবলই সময়ের বুকে রেখে যাওয়া পাপ এর ক্ষয়িষ্ণু লেনদেন ,,
যা আজ আছে কাল হয়তো রাশিফলে কোনো উত্তরণ ঘটে বদলে যাবে ।
আসলে এসব কিছুর ভবিষ্যত বার্তা আমার কাছে স্পষ্ট সেই প্রথম দিন থেকেই ছিলো , তবুও তবুও ""মানুষ চিনতে নিজেকে বিকোতে হয় কখনো কখনো"" ....।
এমন অনেক জন্ম তারিখ ,মৃত্যু তারিখ , ভালোবাসার তারিখ , প্রথম দেখা হওয়ায় কিংবা শেষ দেখার তারিখ ক্যালেন্ডার তার বুকে সাজিয়ে রাখে অথচ কোনো অনুভূতি থাকে না .....,একমাত্র থাকে শুধুই তারিখ,,
তাই কোনো বার্তা ... কিংবা স্পর্শ , ভালোবাসা নামক কোনো শব্দ আছে এটা ভেবে নেওয়ার দরকার নেই ।
যে রঙের রঙ্গিন মাতনে মেতে আছে সময়ের সাথে সে থাকুক,
আমি মাটির তলায় মাটির গন্ধে আজও বন্য আজও নিজস্ব সরল রেখায় একনিষ্ঠ ,
......................মুখোশ নেই আমার বসত ঘরের আয়নায়।, তাই ভালোবাসা বা প্রেম আমার সামনে বেশ্যার মত জামা কাপড় খুলে দাঁড়াতে পারে না যেখানে সেখানে ....,
তাই একটাও কবিতা লিখতে পারিনি অন্যদের মত। ..অন্য দের মত কেউ বলেনি শুভেচ্ছায় "আমার কলম শানিত হোক "
আসলে আমার কলম শানিত হলে ক্ষত বিক্ষত হতেও পারে তিলোত্তমার বুকে লিখে রাখা বিখ্যাত অনেক কবিতা,, যে কবিতাদের বাজারী দর এখন তুঙ্গে ,
এ কবিতা এ শহরের কোনো চরিত্রের উদ্দেশ্য নয় ,
এ কবিতা সময়ের উদ্দেশ্য , এ কবিতা ক্যালেন্ডারের বুকে কুঁচকোনো চামড়ায় ঝুলে থাকা
স্তনে খুবলে খাওয়া নখের দাগ মাত্র ,
তাই তিলোত্তমার মহান মানুষ মানুষী আমার মতই এই কবিতাকেও তাচ্ছিল করবেন এই আশা রাখি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন