এই পাহাড় চূড়া আমায় আকাশ করে তোলে ,
উদার আর প্রশস্ত হতে হতে লীন সময়ে সময় হয়ে উঠি ,
রোজ মনে করে এই পৃথিবীকে ধন্যবাদ জানাই
আমাকে এভাবে বাড়তে দেওয়ায় জন্যই ।,
রোজ কত সহজে এই পাহাড় আমায় ঈশ্বর করে তোলে ,করে তোলে প্রেম হিসেবে আরো স্থাণু ,
.....বাতাসের লাগাম আমার হাতে তুলে দিয়ে এই পাহাড়,এই আকাশ,এই পৃথিবী আমাকে রোজ শ্রেষ্ঠত্বর মুকুট পরিয়ে দেয় ।
তুমি কিংবা আমি কেন্দ্রিক অক্ষরদের থেকে আমি অদ্ভুত উদারতার সাথে মুক্তি পেয়ে যাই ,
কাঁচের সংলাপে ভরে থাকে আজীবনের সারমেয় কাব্যগ্রন্থ ।
সময় আর বসতির ভেতর লুকিয়ে থাকা ছোট্ট সংসার থেকে রাস্তা পেরিয়ে দিগন্তে মিশে যায় আমার যাত্রা -পথ ,
জলের নীচে তলিয়ে যেতে যেতে এই পুড়ে যাওয়া সভ্যতা থেকে পাহাড় আমার আত্মাকে ঈশ্বর রুপি করে তোলে ,
মাত্র চারফর্মার জীবনে ভাবিনি কখনো এমন আশ্চর্য স্বপ্নও সত্যি করে আমাও উপহার দেবে এই পৃথিবী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন