দিন যাবে এভাবেই বারংবার মনে পড়তে পড়তে
ক্রমশ দৃশ্য ঝাপসা হবে কাঁচের ওপাশে রেখে আসা সময়গুলো ...।
দিন যাবে...এভাবেই বারংবার নিজের ভেতরের সাজানো ইমারত নিজেই হাতুড়ির ঘায়ে ভাঙতে ভাঙতে।
অকারণ ব্যাথাগুলো তাকিয়ে থাকবে আবর্জনার মত..।
দিন যাবে. এভাবেই বারংবার ভুলতে ভুলতে সময় হারিয়ে যাবে ..
পাশাপাশি হেঁটে গেলেও অচেনা দূরত্ব থাকে এখন চেনা সম্পর্কে অচেনা শীত হওয়া লাগছে ক্রমশ..।
দিন যাবে এভাবেই বারংবার শীতের হওয়ায় ঠোঁট ফাটা যন্ত্রনা ছুঁয়ে যাবে শুকিয়ে যাওয়া হৃদয়ের উঠোন ...
তুমি আমার মুখোমুখি হতে ভয় পাবে , আমি মনে করে তোমার পথ থেকে নিজেকে সময়ের আবরণে আড়াল করবো ,..
দিন যাবে এইভাবেই বারংবার উৎসব মুছে গিয়ে
ফিরতি পথে বিসর্জন বলে দেবে আবার ফিরে আসতে হয় ..
আমার ভেজা চুল থেকে দূরে যাবে তোমার সমস্ত স্পর্শর সফর,, , তোমার অক্ষর থেকে আমি হবো ক্রমশ চিহ্নহীন....!
দিন- শুধু এগিয়ে যাবে সময়ের রথে ..সমস্ত নিয়মের আড়ালে থেকে যাবে গোপন অনিয়ম।জীবনের দ্রাঘিমা ছুঁয়ে ঘুরতে থাকবে আসা যাওয়া মুখগুলো ।
আমি তুমি বৃদ্ধ হচ্ছি ক্রমশ,,
ক্লান্ত শ্বাসকষ্ট হবে আমাদের আর।কিছুদিন পরেই ..।
পরের বার বৃষ্টি এলে বিরক্ত লাগবে আমাদের ..তখন কবিতার শবদেহ ভাসিয়ে দেবো ভাসমান জলে ।
স্বর্গ দুয়ারে জোনাকির আলো অসহ্য মনে হবে আমাদের.. আর কিছুদিনের মধ্যেই।
রাতের বিছানায় একাকিত্বের কুয়াশা হারিয়ে যাবো আমরা এবার থেকে একটু একটু করে ....।
দিনের রাস্তায় ব্যাস্ততার আয়োজন বাড়বে আমাদের রোজরোজ আরো আরো বেশি ।
শেষমেশ আমরা দুজন দুজনকে হত্যা করবো এভাবেই ।
কাশফুল মরে গেলে তার জন্য কেউ কাঁদে না যদিও ভালোবাসা ফুরিয়ে যায় , আকাশ কোজাগরী লুকিয়ে ...অন্ধকারে মুখ ঢেকে কাঁদতে থাকে।
সময় থেকে ছেলেমানুষী হারিয়ে গেছে এখন ,
সুখের কথা বলতে বলতে কেও চুলে আঙ্গুল খেলিয়ে যত্ন করে না তাই না !..
ভালোবাসা ফুরিয়ে গেলে অনেক রকম মৃত্যু এক সাথে এক উঠোনে হয় ।
মিথ্যে অভিমান বলে কি কিছু হয় কি ...!
ঠিকানা ভুলে গেলে মানুষটার জন্য
মায়া করে,,
কেও পাহাড়ে ঘর কেনার পয়সা জমায় না জানি ...।।
তবু আমি এই শহরে এসেছি পাহাড়ে ঘর কেনার পয়সা জোগাড় করতেই ....ভালোবাসা কিনতে নয় ।
কি অদ্ভুত,
আজকের আমরা..আর আমাদের নেই .
স্বার্বজনীন হতে গিয়ে কোন এক সকালের বিছানায় গা এলিয়ে ছড়িয়ে থাকা মুহূর্ত এখন বেওয়ারিশ বাসী ।..
আমরা হঠাৎ আমাদের মনটাকেই খুঁজে পাই না আজকাল ....!
আমরা কি অসাধারণ ভাবে যত্ন করে ভুলে যাই একে অপরের সঙ্গত ..,,
আমাদের প্রিয় সময়ের নাম ছিলো উজ্জাপন।
ছিলো শুধু দুকূল বয়ে যাওয়া আছড়ে পড়া প্রেম...!
সময়ের সারমেয়...এখন চিতার যুপকাষ্ঠ ছাড়া বাকি সব আকাশে হারিয়ে গেছে । যেন অসীম বিসর্জিত হলাম আর কখনো না ফেরার জন্যেই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন