গন্তব্য বদলে ফেলে ছিলে কোনোরকম পূর্বাভাস না দিয়েই ।
আমি বোকার মত আঁকড়ে থেকেছি স্পর্শ শূন্য কাঠামো ।
তোমার রঙিন ডাইরির পাতায় আমার অজান্তে আমাকে দিয়েই কখন যেন সুইসাইড নোট লিখিয়ে নিয়েছিলে বুঝিনি ।
দীর্ঘ সময় নেশাগ্রস্ত হয়ে কেবল নিজের মৃত্যুর আয়োজনে মেতেছিলাম .....আর তুমি তোমার সকল অহংকার দিয়ে দৃশ্যগুলো দিনের পর দিন উপভোগ করতে ।
অভিমানের দর কষাকষি করে সময়ের অভিশাপ খুঁটে খুঁটে রেখেছি কেবল সেসব দিনের বকেয়া হিসেব ।
আসলে এ শহর নষ্ট ভালোবাসায় বিশ্বাসী ,
এ শহর আশ্রয় কেড়ে নেওয়ায় উৎসব মুখর হয়ে ওঠে ,
এ শহর আমার মত মনকে নষ্ট করে উজ্জাপনের সংকল্পে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ,
এ শহরে নীরা , বরুনা , সবর্ণা ,কিংবা চ......সবাই ভালোবাসা হীন হয়ে কাঁদাতেই অভ্যস্ত ।
এ শহর আমার মৃত্যু লেখে কবিতার মত রোজ রোজ ।
তবু এ শহরে এসব গল্পের কোনো কান্না থাকতে নেই .....
এই তিলোত্তমায় এসব গল্পের ফিরে এসে কেউ বলার নেই ভালোবাসি ।
এ শহরে তোমার অহংকারের স্বরলিপি বাতাস দখল করে রেখেছে যুগ যুগ ধরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন