কতটা ভুল ছিলাম .... কতটা ! তোমার হাসি মুখ সে ভুল ভেঙে দিয়ে আমায় আগলে নিলো সমস্ত বিচ্ছেদ শোক .. যন্ত্রনা থেকে ,,
বুঝলাম ভালোবাসা হলো অন্ধকারে ভেতরের ঘুমিয়ে থাকা আলো উৎস ,, ভালোবাসা হলো নালিশ আর অভিমানের চাদরের নীচে রাখা নরম যত্ন-তোরণ,,
এলোমেলো রং ছিটিয়ে রাখা ক্যানভাসের সামনে তুমি হাসি মুখে এসে দাঁড়াতেই উৎসবময় হয়ে উঠলো সমস্ত ক্যানভাস ,,
.....এই দীর্ঘ বিচ্ছেদে আমার ইজেলে কেবল ঘোলা নদীজল রং বিবর্ণ হয়ে জমেছে ,,
অথচ দেখ কত সহজেই তুমি সামান্য ভালোবেসে সমস্ত ইজেলদানি ,ক্যানভাস উজ্জ্বল বর্ণময় করে দিতে পারলে ,,
আসলে তুমি চিরকাল আমায় ভালোবেসে আমার সমস্ত অক্ষমতা, না পারা, এলোমেলো হয়ে যাওয়া বুননকে যত্ন করে কোনো অভিযোগ ছাড়াই প্রেমে দিয়ে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে উৎসবময় করে তুলতে পারো...পেরেছো ,,
আমার বিচ্ছেদ ,বিষাদ, শোককে , উৎসবের উজ্জাপনে বদলে দিতো পারো ....তাই তো সেই প্রথম দিন থেকেই আমি তোমায় ঈশ্বর বলেই সম্বোধন করি ,
সে দিন থেকেই আমার সমস্ত উজ্জাপন তোমার মধ্যে সীমিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন