এখন নিজস্ব ঘরে থাকি .......সমস্ত দেওয়ালে সাদা চুনকাম করে নিয়েছি ...,
কোথাও কোনো দাগ নেই ,
গোপন প্রহরে লেগে থাকা প্রহসন নেই ,
অভিমান নেই ,
ভালোবাসার নামে ভ্রমের নেশা থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শেকড়ের বিস্তার নেই ,,
সুন্দর আর পচন দুটো শব্দের স্মৃতি সৌধ ঘরের আনাচে কানাচের থেকে পরিষ্কার করে ফেলা হয়েছে ।
এখন শুকনো ঘায়ের ভেতর প্রশস্ত ছাদ আর সেই ছাদে তার টাঙিয়ে পুরোদস্তুর শুকিয়ে নেওয়া ভিজে যাওয়া এক একটা দিন ,,
ঝাড়া-পোছা করে দিনের গায়ে পুরোনো আঙুলের ছাপ মুছে ফেলা চলছে ,
বাকি দিনের শেষে শব্দ দের দেওয়ালে এক একটা বিলুপ্ত পাখির নাম লিখে রেখে রাত জড়িয়ে ঘুমিয়ে পড়ি সুখের ঘুম।
এখন তাই এই নিজস্ব দাগ বিহীন ঘরটায় থাকতে বেশ বেশ ভালো লাগে , শুধুমাত্র সাদা দেওয়াল আর আমি ................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন