কতজনই তো কত কিছু ছড়িয়ে ছিটিয়ে দিলো , প্রতি বার টুকরো গুলো জড়ো করে গড়ে নিয়েছি ... শেষ বার চেষ্টা করেছিলাম কিছুটা বেঁচে থাকা হয়তো তোমার বুকের নিঃশ্বাসে ,
জমে থাকা কালো ধোঁয়া আমার আকাশ ....তবু তোমাকে উৎসব করে বুড়ো আঙ্গুল দেখিয়েছি
একদিন সবটুকু যাতনা । চুকিয়ে দিয়ে লেনা দেনা
ফিরে এসেছি নিজস্ব খোলসে ।
যে কথা বলা হলনা তারা আজ মৃত ....পুড়ে যাওয়া কাঠে সম্পর্কের নাম পড়া যায় না , তবু আগুন যে আলোকময় করে তোলে শোকের গাড় অন্ধকারকে,
তুমি বলেছিলে তুমি অন্ধকারে আর হাঁটতে চাওনা ....তাই আমার চিতার আগুনে আলোকিত পথে এখন তুমি আলোর পথিক ,,
একটা প্রশ্ন পারলে উত্তর লিখে পাঠিও আকাশের ঠিকানায় ....কোথায় কম পরে গেছিলাম ?
কোথাও আমার ক্ষমাহীন ভুল ছিল ?
কোথায় যত্ন করতে পারিনি ঠিক মতো?
আমার অপরাধ টুকু জানতে চাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন