একি ডোম জন্ম? নাকি লোকায়ত?
জীবন ছুঁয়ে ব'সে - ক্রমাগত মৃত্যুশোক আর পরে থাকা মৃত দেহের জামাকাপড় ?
কেনো সোজা সাপ্টা হলে মাথা কাটা পড়তেই হয় ...
জঙ্গলে সোজা আকাশ ছুঁয়ে থাকা গাছেদের কেটে ফেলে কেনো এই সমাজ ,এঁকে বেঁকে থাকা গাছেরা দিব্য বেঁচে থাকে বহাল তবিয়তে,,
চাওয়া বলতে খানিকটা পথ চলা ....যদিও কিছুই নিয়ে আসেনা মানুষ জঠর থেকে ,
তবু আয়ু তাকে পরিচয়ে পরিচয়ে মোহে জড়িয়ে দেয় ....জড়িয়ে দেয় পাওয়া না পাওয়া, হারা জেতার হিসেব নিকেসে ,, উজাড় করা ভালোবাসা ,প্রেম মিথ্যে জেনেও মানুষ গা ডুবিয়ে স্নান সেরে নেয় সে জলে ।,
অথচ জীবন না.. তো সহজ না.. তো সরল ,,
জীবন সহজ করে ভাবতে গেলেই মাথা মন সব কাটা পড়ে সময়ের নিরিখে,,, .....সময় পুরোদস্তুর শয়তান হয়ে মুখ লুকিয়ে ঈশ্বর সাজতে চায় প্রতি মুহূর্তে ,
প্রতি মুহূর্তে আমিও তাই সময়ই কে বিজয়ী হতে দিয়ে ওই ওদের সাজানো মঞ্চের বুকের ওপর পা রেখে ধা..ধিনা না...তিনা নৃত্যে
ওদেরকেই মাতিয়ে রাখি সফল লীলায় ।
দিনের শেষে দেখি লোকায়ত নয় ডোম জন্ম ছুঁয়ে আছে এই পুরো জীবীনটাই ,,
মাথা কাটা যাবে ভেবেও সেই সোজা হয়েই বেড়ে চলেছি ...এঁকে বেঁকে বেড়ে উঠতে এ ডোম জন্ম ষোল আনাই ব্যার্থ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন