কেনোই বা অসংযত হয়ে আজও আছড়ে পরো বুকের তল্লাটে !!
তাই বআজও পুরোনো অসুখে মুমূর্ষু হয়ে পরি প্রায়শই!
বিষাদের পাকস্থলীতে পুরোনো আভিজাত্য কেনো তোলপাড় করে ফেলে !
তোমার বেসামাল আদরের কাছে আমি এখনো নিজেকে উৎসর্গ করি অসম্ভব ভাবে গোপন আঙ্গিকে!
এই যে আমার এত কিছু বেপরওয়ানা একমাত্র পাগলা দাসুর দিকেই ধায় ......কেনো বলতে পারো ?
আমার আসরে তুমি বিহীনে ঝাড়বাতির আলো জ্বলে না তা তো নয় ..........,!
তুমি বিহীনে আমার রাতগুলো স্বপ্ন বিহীন তাও নয়......... , !
তুমি বিহীনে আমার সমস্ত দেওয়া নেওয়া অবিরত এই পৃথিবীর সাথে বিন্দাস ......,
অথচ আমার পৌরাণিক অসুখের এক মাত্র ঔষধি ওই পাগলাদাসুর প্রেম কেনো বলতে পারো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন