বহুদিন বৃষ্টি নেই এই আকাশে
অথচ মন খারাপের মেঘ মাটির বুক চাইছে
চাইছে জমানো নালিশে বয়ে যাক কাগজের নৌকা,
বৃষ্টি নামলে হয়তোবা সম্পর্কের ওপর লাগানো কাঁচা রঙ ধুয়ে
যাবে ... বৃষ্টি নামলে মুখোশের মিছিলে হেঁটে যাওয়া মুখ গুলো
আবার স্বচ্ছ হবে ,
বৃষ্টি নামলে তুমিও হয়তো কাদামাটি ধুয়ে স্নান সেরে ফিরে এসে বলবে ...এই তো দেখো তোমার হাতের রেখায় আমি ভীষণ ভাবে আমি ...স্রেফ আমিই আছি।
বহু দিন বৃষ্টি নেই আকাশে
অথচ ভোরের সব স্বপ্ন তো সত্যি হয় শুনেছি ।
©সই (বৃষ্টি নেই)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন