তাসের ঘরে রাজা রানী জোকার
আর তাদের উপলব্ধির সংসারে
হেরে যাওয়া বেলা গুলো কেমন দম বন্ধ
বাতাস হীন ,
কখনো বা নিয়ন বাতির নিচে খুঁটে নেওয়া জিত কি
খুশি ... এ যেন আনপ্রেডিক্টেবল মরসুম
নাকি সবটাই জানা সাজানো খেলা যেখানে
জেতা হারা আগে থেকেই সাজিয়ে রাখা !
তবু রাজার মুকুট খুলে সেপাইয়ের বর্দি পরে
লড়াই করার নাম জিন্দেগী ,
আসলে পেটের খিদে আর মনের খিদে লড়াইটা
লড়াই হয়েই থাকে ।
বেচেঁ থাকা জুড়ে আজন্ম কিছু অভাব বিছিয়ে রাখা থাকে
আর সে অভাব মেটাতে গিয়ে খুড়োর কলে লাগানো
খোরাক ...,
মন মাথা আর আপোষের একটা সম্পৃক্ত আটপৌরে
সংসার যেখানে আসলেই হয়তো কেউ রাজাও নয় রানীও নয়
সব্বাই স্রেফ জোকার ।
©সই ( জোকার)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন