সংসার
-----------
পালাচ্ছো তুমি তোমার অর্ধ শত প্রাক্তন প্রেমিকাদের
এক শত চোখের চাহনী থেকে ... নাকি তোমার দিকে
তাকিয়ে থাকা অসহায় বোবা নালিশের ভিড় থেকে পালাচ্ছ?
শহর, গঞ্জ, ধান ক্ষেত, পাহাড় ,নদী, তোমার লেখা
কবিতা গল্প থেকে পালাতে পালাতে তোমার পায়ের তলার চামড়া থেকে রক্ত ঝরছে, পোষাক জীর্ণ হয়ে ছিঁড়ে পড়ছে , তোমার শরীর থেকে খসে পড়ছে মাংস ,
তোমার কান নাক ঠোঁট হাত ক্রমশ পচে গলে যাচ্ছে সে পচা গন্ধে মাথার আকাশে সময়ের শকুন উড়ছে ...তুমি পালাচ্ছ ... . পালাচ্ছ।
ফেলে আসা গল্প গুলোতে তুমিই তো একমাত্র হত্যাকরি
ছিলে প্রতিটা হত্যায় তুমি উজ্জাপন করতে পঞ্চ রতি ।
এখন তুমি পালাতে পালাতে কখনো কখনো পাথরের খাঁজে
নিজেকে আড়াল করছো ,
লক্ষ্য ঘৃনা আগুনের স্ফুলকি বৃষ্টি তোমার ওপর
সময়টা যেন ঢিল খাওয়া ভাদ্রসারমেয়!
হয়তো মরেও যাবে একদিন ...তবু কি মৃত্যু হবে তোমার !
তোমার প্রাক্তণ সময় তোমাকে যে ফুলহারে গেঁথে চলেছে ,
তোমার প্রতিটা জন্ম এই হত্যাকারীর উপহার প্রারোদ্ধ হিসেবে ফেরৎ দেবে বলে।
জানতো মানব্য পালানো যায় না নিজের ছায়া থেকে কারণ নিজের ছায়া অন্ধকারেও জড়িয়ে থাকে অসম্ভব পাগল প্রেমিকের মতোই ... কথা রাখে কথা রাখতে জানে ।
©সই(সংসার)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন