মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মাঝে নিঃশব্দে
থাকে প্রতিবাদী চিৎকার থাকে যন্ত্রনা চুঁইয়ে পরা
নিভৃত কান্না ,
নিজের মৃত্যুর পরেও অনেক সময় নিজেকে বাঁচিয়ে
রাখতে হয় স্রেফ সামাজিক ফ্রেমটুকুর জন্যেই ।
....আচ্ছা ভীষ্মর ইচ্ছা মৃত্যু বরের মতোই কি ইচ্ছা
বেচেঁ থাকার বর হয়!
...হয় হয় যেমন সব মৃত্যু মানুষ চোখ দিয়ে
দেখতে পায় না তেমনি সব জন্ম কিংবা বেঁচে
থাকাও বোধহয় দেখা সম্ভব নয় ।
কাঁচ কফিনে ঢাকা মন-দেহ এক পৃথিবীকে বিদায় জানিয়ে
আর এক পৃথিবীর দরজায় প্রবেশ করে ।
আর তখন সমস্ত ফুরিয়ে যাওয়া গুলো একদিন
দৃশ্যের বাইরে মিলিয়ে স্মৃতি বিলীন হয়ে যায়,
একটা নতুন ভোর, নতুন জন্ম, নতুন করে
কান্না হাসির নকশিকাঁথায় বেঁচে থাকা একটা আশ্চর্য সমঝোতা ।
আবারো ঝড় আসে ঘর ভাঙ্গে দেওয়ালের পলেস্তারা
খুলে পড়ে ঘাড়ের কাছে বিষধর সাপের হিস হিস নিঃশ্বাস!!
তবুও ... তবুও এতো কিছুর পরেও মাটির বুকে সম্পর্ক গুলো
আজও বেঁচে থাকে তাই পৃথিবীতে ফুল ফোটে ,
আলবেলা ছেলেটার বাঁশিতে সুর সাজে ,
কবির কবিতার খাতায় ভালোবাসার বৃষ্টি লেখা হয় ,,
এতো বিশ্বাস ভাঙার পরেও প্রেমিকের কাঁধে বিশ্বাসে
মাথা রাখে প্রেমিকা ... রূপকথায় পারিজাত সাজায়
হৃদয় হয়তো হেডলেস হয় চিরকাল ।
©সই ( সমঝোতা )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন