হৃদয় এখন কেবল যন্ত্র
তাই ভালোবাসা কৃত্রিম
আকাশের মত দেখতে টাঙ্গানো সামিয়ানায়
মিথ্যে নাটক ওই চাঁদ তারার ,,
তাই ভেঙে যাওয়াগুলো আজকাল
বড্ড স্বাভাবিক ,
বিশ্বাস , নিঃশ্বাস ,ঘর, কাঁচ ব্যায়াম রাখা সাজানো স্বপ্ন ... যাই ভাঙুক না কেনো হৃদয় ছুঁয়ে যায় না কোনোটাই ,
কিংবা মন এখন বিকলাঙ্গ তাই সহজ
কথা গুলো আর সহজ নয় তাই সামান্য পাশে
থাকা এক বিরাট পাহাড় ডিঙানো কিংবা সাঁতরে সাত
সমুদ্র পার হওয়ার মতই কঠিন ,
আমরা যুদ্ধ বুঝি জেহাদ বুঝি আক্রোশ আর
ছিনিয়ে নেওয়া বুঝি ...আসলে হৃদয়ের সার্কিটে এখন
কেমন হিসেব আর লাভ ক্ষতি প্রোগ্রামিং করা হয় ,
বুঝি না সাথে থাকা ,বুঝি না কথা রাখা , বুঝিনা
ঘর মনে শুধুই চার দেওয়াল নয় একটা দেশও বটে ,
তবু বেঁচে থাকা অর্থহীন নয় ,
তবু ভুল উৎসবে মানুষ হাসে
হয়তো ভুল প্রেমে মানুষ মরেও যায় ,
ভুল নেতা দেশটাকে খুবলে খায়
হৃদয় যখন যন্ত্রের ভূমিকায়
তখন চরাচরে সবটুকুই কৃত্রিম তাই না?
©সই (যান্ত্রিক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন