হয়তো সব শব্দরা টুকরোর টুকরো হয়ে কোনো এক অজানা পথের ভোর আজনের মুহূর্তে ফিরে আসবে একদিন ,
আসলে একটা মৃত্যু জানে আরো একটা নতুন জন্মের অপেক্ষা সার্থক হবেই ,
এই তিলোত্তমার অলিগলি আবারো গোধূলির রং
মাখবে ভালোবাসাময় হয়ে ।
সে এক রুপকথা ....
আজ সে দিন নয় আজ জল থৈথৈ বুকের ওপর
কাগুজে সংলাপ যেন প্রাক্তণ হলদেটে কোনো ইতিহাসের
পাণ্ডুলিপি ,
যেন আমাদের পুরোনো দিনযাপন আজও বৃদ্ধ কড়িকাঠ
বুকের ভেতর আগলে রাখছে অজানা আগন্তুকের অপেক্ষায় ,
হৃদয়ে পুরের পুরোনো বাড়িটায় এখন দখলদারির বাস...
একদিন যেখানে তুমি আমি আমাদের ভৈরবী সুর সঙ্গমে
শব্দের ছবি আঁকতে পারতাম ,
,একদিন আমাদের পারা গুলো বিকেলের খুনসুটিতে
অসম্ভব কনে দেখা আলোয় একটা সুন্দর পৃথিবী সাজিয়ে তুলতো।
এখন আমারে দিন বদলের গল্প বুক চিরে এক অচেনা
রাস্তা করেছে আর আমরা সে রাস্তার পথিক ,
এত অচেনা দুজন... এত পথ এক সাথে
হেঁটে এসেও কেউ কাউকে চিনি না ,
কখনো কোনো পারিজাতের কাহিনী যেনো এখন শুধুই মিথ...
নাকি আচমকা ঘুম ভাঙা রাত্রের ব্যর্থ শব্দের দিল ছুট অক্ষরদের কান্না ।
এ কবিতা ব্যর্থ আগেরই মত
এ স্মৃতিচারণ ব্যর্থ বরাবরের মত
আসলে আজও যান্ত্রিক হৃদয়ের গায়ে শেষ
ধুকপুকানি লেগে আছে ,
আমাদের সব কিছু ব্যর্থ হলেও
এখনও এপিটাফে শেষ বার্তা টুকু লেখা হয় নি
হয়তো নতুন কোনো আলোর ভেতর তুমি আমি আমাদের
উপসংহারে মুখোমুখি দাঁড়াবো অন্তত একবার।
© সই ( কাগুজে সংলাপ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন