ভালবাসা মরে যখন
নালিশ অভিমান ফুরিয়ে যায়,
কথা যেন চুপ আর শব্দহীন
হৃদয়পুরের চিলেকোঠায়
রুদালীর সুর ,
জানলার কাঁচ বেয়ে
মন খারাপের বিষণ্ণ যেন এক অভ্যেস।
অনাবৃষ্টির দিনে
বুক বয়ে অহরহ শ্রাবণ
যখন সমস্ত ভ্রম ধুয়ে দিচ্ছে....
মুঠো খুলে হাতের রেখায় মিশিয়ে
নেওয়া কোনো একদিনের সঞ্চয় কে
যখন অনায়াসে ভাসিয়ে
দেওয়া যায় ,
হয়তো তখন হ্যাঁ ...
তখনই ভালবাসার মৃত্যু বোধহয়....,।
হাওয়ায় এলোমেলো ভাবনা আর পাগলের
মত উন্মদ অপেক্ষা যখন আর থাকে না ...
সুখ আর অ - সুখের মাঝে
সেতু যখন অদৃশ্য হয়ে যায়
বুকের রুমালে সুগন্ধ ফুরিয়ে কেবল
রক্তের গন্ধ যখন ঝিম ধরায় ...
তখন ভেবে নিতে হবে নেই আর নেই
শেষমেশ মৃত্যু হয়েছে ,
স্রেফ আগুনের প্রয়োজন
নয়তো দুর্গন্ধে চিরকালের মত
হারিয়ে যাবে কোনো একদিনের
"মন্দবাসার রূপকথা" ।
©সই (মন্দবাসার রূপকথা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন