চলে যাওয়ার মতোই ফিরে আসাটাও
সহজ নয়
যে পথে চলে যাওয়া সে পথ হারিয়ে যায়
ফেরার জন্য সে পথ থাকে না আর অন্য পথে
আগের মত গল্পটা থাকে না ,
আসলে এই যে চলে যাওয়া আর ফেরা এর মাঝে
সভ্যতা বদলে যায়, সংসার বদলে যায় , বদলে যায়
রং মাটি হয়তোবা কাঠামোটাও ...
সমস্ত চেনা হয়ে যায় অচেনা ।
সই(ফেরা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন