পড়ন্ত বিকেল মুখে আভা রেখে যাচ্ছে
যে ঠোঁট তুমি ছুঁয়ে দিলে সে ঠোঁট গোলাপ হয়ে ফুটে আছে,
কপাল ছুঁয়ে আলসে ওম ... চিবুক চুইয়ে কাব্যিক রুপকথায়
পারিজাত এর চিত্র ।
তুমি ফিরে যাবে বলে দিতে চেয়েছো শেষ প্রেম টুকু উজাড় করে...
তুমি ফিরে যাবে বলে সমস্ত নালিশ মুছে দিচ্ছ অভিমানী
ঠোঁট থেকে ...
তুমি ফিরে যাবে বলেই বুকের দুরন্ত ঝড়কে
ভালোবাসার বৃষ্টিতে শান্ত শীতল করলে...,,
তুমি ফিরে যাবে বলে দুয়ার পেরিয়ে পিছনে তাকালে
চোখে রাখলে চোখ মুহূর্তে সব এলোমেলো করে দু বাহুর আগলে বেঁধে কিছু বলতে চাইলে ....,
নির্বাক তোমার শব্দেরা দু ফোঁটা জলে আমাতে
লিখে দিলে না বলা কথাগুলো,
চলে যেতে হয় তাই চলে গেলে আমাতে তোমার সর্বস্বটুকু রেখে গেলে বাকি বেচেঁ থাকার অঙ্গীকার করে।
©সই ( ফিরে যাবে বলে)
*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন