ভালোবাসার পাশে ঘাপটি মেরে সেও
ঘুমনোর ছলনায় শুয়ে ছিলো ,
ভোর স্বপ্নে চেনা অচেনা কেউ
একজন এসে বলে গেলো
আবার ষড়যন্ত্রের আখরবাসে
মর্মীয়া প্রেমকে বন্দী ও হত্যার
কথা সে ভাবছে ।
একটাই তো কাহিনী লেখার আছে
সমস্ত সফর জুড়ে শেষমেষ ,
....সে কি বার বার ছল করে
হৃদয় জিতে নিতে পারবে !
ঘুম ভাঙার পর লৌহ বর্মে সজ্জিত রেখেছি
মনের দেহ ,
তোমার কবিতায় আর কোনো
রাজা কিংবা শয়তানের জয় হতে দেবো না ,
আগামীতে লেখা তোমার সব কবিতায় কেবল
হাহাকার আর কাঙালিপনা ফুটে উঠবে ,
আমি কেবল একটাই কাহিনীর মালিক হবো
সে কাহিনীতে বিশ্বাসঘাতক এর নাম একবারই
উল্লেখ্য থাকবে বারংবার নয়।
©সই (একটা কাহিনী)
!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন