আজকাল লিখতে বসে শুধু একটা মুখের কথা লিখি.. একটা হৃদয়ের কথা লিখি একটা মঞ্চর আলোয় হাঁটতে থাকা বিকিয়ে যাওয়া ভালবাসার কথা লিখি
একটা বিশ্বাসঘাতক এর কথা লিখি একটা মিথ্যে ঈশ্বরের কথা লিখি ।
হৃদয় রোজ হারাবার ভয় ক্ষত থেকে বেরোনো রক্ত শুকিয়ে
আরো একবার তৈরী হয়ে নেয় বেঁচে থাকার সাক্ষী থাকবে বলে ,
এ শহরে বেঁচে থাকা গুলো হোটেল রুমে স্পর্শ হীন অথচ শারীরিক ... শরীর যে দামী মনের চেয়ে ,
ভালো থাকার নাটকটা বেশ জমে যায় কিছু দিনের জন্য।
নিজের জন্য একটি স্বচ্ছ আয়না খুঁজে পেলেও ... আয়নায় দাঁড়িয়ে দেখবো বুঝতে পারে না মানুষ!
অথচ হাসি খুশি সেলফির আড়ালে চাপা যন্ত্রনা তাসের ঘরের ঠুনকো জৌলুস খসে পড়তে দেখি পৃথিবী জুড়ে,
তবুও মানুষ জীবনের সবকটা শীত বর্ষায় বাঁচে..
মরচে পড়া মন নিয়েও মন মন্থনী খেলায় মেতে ওঠে
বসন্তের পলাশ গুঁজে দেয় নকল প্রেমিক সময় পার করা প্রেমিকার চুলে ...,
অনেক, অনেক কাটাকুটির পর..আমরা একদিন বেমালুম ভুলে যাই..কোন একদিন আমাদেরও বুকের পাঁজরে 'মন' বলে কিছু ছিলো...;;
অনেক দেরি করে বুঝতে পারে আসলে প্রিয় সম্পর্ক প্রবল বৃষ্টিতে ভিজেও ঘুমিয়ে পড়ছে চাঁদামাছের মতো মাটি ঘেঁষে....
সে ঘুম আর ভাঙবে না কখনো।
সময় কিনে বাড়ি ফেরে ব্যাস্ত জীবন
কয়েক ইঞ্চি সুখ নিয়ে যুদ্ধ করে মরে যায় মানুষগুলো..
একটা মানুষ চেনার আগে.. আরেকটা মানুষ চেনার পরে.......
ভালোবাসা অনুভূতি বদলে যায় !
একদিন অমরত্বর খোঁজে সাধনা করে যে ঈশ্বরের
চোখ খুলে দেখা যায় সমুখ আসনের এক শয়তান বসে
হাসছে,
দেহ মনের ক্ষত ভুলতে চোখ বুজে নিতে হয় কিন্তু চোখ বন্ধ করলেই কি ক্ষত সেরে যায়...??
©সই ( মিথ্যে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন