স্মৃতির সীমান্তে কাল সাপ পাহারায় বসে আছে
দেওয়ালে ঝোলানো কিছু প্রাক্তন মুহূর্তের সামনে
নরম মোমের আলোতে তীব্র দহন রয়েছে সেটা আপাত দৃষ্টিতে তেমন বোঝা যায় না ,
বোঝা যায় না দহন আর দ্রোহের মাঝে মাথার নিউরন আর হৃদয় আদেও তাল মেলাতে পারি কিনা ,
আপাত দৃষ্টিতে সবটুকু ভালোবাসা ময় মনে হয়
মনে হয় চাইলেই রূপকথা লেখা যায় জীবন দিয়ে
অথচ মানুষের মৃত্যু তো হাজার কিস্তিতে লেখা থাকে
তাই চাইলেই রূপকথা লেখা সহজ নয় চাইলেই ফুলস্টপ দিয়ে কলম নামিয়ে রাখাটাও নিজের হাতে থাকে না ।
বুকের ভেতর ঢেউগুলো আপাদমস্তক ডুবিয়ে দেয়
অস্বিত্ব টুকু নিজের আয়নার সামনে দাঁড়ালেও কাঠামোর সব টুকু ধরা পরে কই ?
আনমনে কখনো ক্যানভাসে আঁকা ভুল ছবিগুলোর দিকে তাকালে মনে হয় এক একটা পাপ দাঁত বার করে হাসছে,, ...সাধের রঙ অন্ধকারের গহীনে সিঁড়ি ধরে কোথায় যেন হারিয়ে গেছে কাল-মুহূর্তে,,
খাঁচার পোষা পাখিটার কাছে ভুল স্বীকার করে একটা আকাশের দিশা জেনে নিতে ইচ্ছে হয় ,
পাখিটার পালকে ঝেড়ে ফেলা মন কেমন দু এক ফোঁটা
লেগে থাকে ...এক সকালে ভূমিকায় খাঁচার দরজা খুলে দিয়ে
সমস্ত জিত টুকু ঝুলিতে নিয়ে নদী জমির আলপথ আকাশ সাক্ষী রেখে ফিরে যাওয়ার পালা এবার।
#সই ( ফেরা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন