তোমায় বুকের ভেতর হাজারো মরশুম
....দাবদাহ গ্রীষ্ম ঝরঝর শ্রাবণ ,
বাকি হেমন্ত বসন্ত সবাই আসে ।
কতশত আসাযাওয়া কতশত দেওয়া নেওয়া তোমার সাথে ওদের,
আমি কেবল তোমার বুকের ওই এক শীতকালে অপেক্ষায় থাকি,
...আসলে ওই শীতকালটুকুই আমার ... আমি তখন
তোমার বুকের ভেতর জড়োসড়ো হয়ে ' দ ' এর মত
ঘুমিয়ে থাকতে পাই ,
আমার ধমনীতে তখন মহাকাল ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় ,
আমি অপেক্ষায় থাকি অমন ভালবাসাময় অভিশাপের জন্যে ,
অমন রক্তকরবীর বন্দিনী দশার জন্য,
অপেক্ষায় থাকি তোমার বুকের ভেতর শীতকাল টুকুর জন্য,,
অথচ আমার নিতান্ত শীতকাল গুলোকে ওরা ঈর্ষা করে ,
তোমার বুকে ওরা অন্য অক্ষরে বসত চায় ...
আমি আবারও ব্রাত্য হয়ে যাই।
সই ( শীতকাল)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন