মেয়ে তুমি মন ভাঙা কান্না ভুলে
ওঠো, লক্ষ্মীমন্ত মন গুঁড়িয়ে ফেল , তুমি ওঠো এবার সকল চেনা সজ্জা ছেড়ে
ওঠো ওই ভালোবাসা থেকে,
ওঠো তুমি, বন্ধন মুক্ত হয়ে, ভালোবাসার মনে এবার তোমার কাছে হোক চরম বিদ্রুপ ,
তুমি কারো মনের মত করে কথা বলো হয়েও না স্বভাবি ,
মত আগুন চোখে তাকাও
তোমার মত বর্শা ফলকে হাসো
হৃদয়ের রক্তে উদযাপন করো , যারা তোমায় দুঃখ দেব তাদের ছুঁড়ে ফেলে দাও সুইসাইড পয়েন্টের তির্যক খাদ থেকে ,
মন তুমি এবার চরম বিশৃঙ্খলায় মত্ত হয়ে ওঠো, যতক্ষণ তুমি যন্ত্রণা দিয়েছে যারা তাদের অস্তিত্বে রন্ধ্রে যন্ত্রনা পুঁতে না দিচ্ছ,
মন তুমি পরজীবী হওয়া ছেড়ে উঠে এস শিরদাঁড়ায় ভোর করে , যতক্ষণ তুমি পরোজীবী, যতক্ষণ পরায়ত্ত, পরাহত,
ততক্ষণ তুমি পবিত্র নও।
যতক্ষণ প্রণত, প্রচ্ছন্ন, ততক্ষণ তুমি প্রফুল্ল নও, প্রবল প্রখর নও, প্রতাপান্বিত নও
ওঠো, পরিত্রাণ পেতে ওঠো, ভালোবাসা ছেড়ে প্রেম ছিঁড়ে
প্রাণ পেতে ওঠো উজ্জয়িনী হও।
নিজের
পুনর্জন্ম এ উৎসব হোক নিজের পৃথিবীতে পুনরুত্থান হোক প্রেমহীন মনের,
হৃদয়ে কখনও অন্য অস্তিত্বর
জায়গা রেখো না অনু সমান ,
এবারে জরা ভরা শোকএর আচ্ছাদন ছেড়ে মন তুমি ওঠো হেসে , মন তুমি বাসা ছেড়ে নষ্ট নীড় হও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন