হারিয়ে ফেলে একটু একটু করে ,
নিমেষেই দুটো স্বর নদীর কিনারে ভাঙা মেঘে ডানা ভেজায় ,
গোঁসাই নিজেকে স্থির রাখতে পারে না ,
নদীর কাছাকাছি কান্নার দাগ খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় অব্যার্থ জীবন শৈলীর উৎস রাই এর মুখোমুখি ,
রং ওঠা মাটি খসে যাওয়া দেহটাকে রাই আঁকড়ে ধরে বুকের কাছে ,,
সর্যাস্তের অলস আলোয় ধীরে ধীরে গোঁসাই এর গা থেকে একের পর এক সারস এর পোশাক খুলে নেয়,
......তারপর অর্ধ শত অভিশাপ মুক্ত করে নেয় আহুতি আগুনে ,
এ জগতে এক মাত্র রাই পেরেছিল শেষমেশ কিন্নরী অক্ষর দিয়ে গোঁসাই এর আত্মা কে আগলে রাখতে সে কথা গোঁসাই ও জানতো না ,
তাই শুদ্ধ প্রেমকে গোঁসাই মামুলি ভেবে মনের বাইরে মন খুঁজে ফিরতো বারংবার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন