শব্দ থামে না
বুকের পাঁজরে দাঁড়এর শব্দ থামে না কিছুতেই ,
হাসি মুখে সমস্ত সর্বনাশ স্বীকার করতে আর বাঁধা নেই ,
আমার প্রহর জুড়ে যখন মহাকালের ত্রিতাল বাজে তুমি তখন কাব্যিক তরজায় মগ্ন ,
বুক ভেঙে যায় , ভিখারী হৃদয় চিরকাল সামান্য পেটে ভাতে আর ছায়া খুঁজে ক্লান্ত আজ ,
মৃত্যুর বুকে মাথা রাখি জাজিমে কারো নাম নেই ,
এত হাহাকার কখনো চাইনি ,
মাথা গুঁজে প্রার্থনা করে চিলেছি মুক্তি দাও আলোর দেশে দরজায় দাঁড়িয়ে তুমি বুক পেতে নাও ,
আমি জীবনের বৈঠা ভেঙে দিয়েছি , তবুও পাঁজরে দাঁড় এর শব্দ আর কতক্ষণ বেজে যাবে ....
তবু পাঁজরে ধুকপুক তরঙ্গ শান্ত হয় কই ,
সত্যিই মুখোমুখি তাই মৃত্যু ....
জীবনের প্রতীক্ষা বৃথা....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন