প্যাপীরাসে জড়ানো নষ্ট কথার সৌকর্য বাতাসে
ভাসে এখানে ,
অন্ধকার ছড়ানো শব্দ স্রোতের বিপরীতে রাশি রাশি নিয়নআলো পিছু হাঁটতে থাকে অদৃশ্য আতংকে ।
এখানে মৃতদের জামাকাপড় এ বাসী সঙ্গম আর
জন্ম প্রতিরোধকের আঁশটে গন্ধ কেটে কেটে
শকুনেরা ভাঙা ভাঙা মুখ ও দেহ ....মুখ খুঁজে নেয়।
ভীষন তীক্ষ্ণ এখানে ছায়া ও ছবির নির্বান্ধব স্থবিরতা ,
এখানের বিকেলের পিঠে প্রেমিকের অসমাপ্ত চুম্বন
এখানে ঢেউয়ের ছদ্মবেসে অসংখ্য অন্তিময়তা ,
এখানে সবাই মৃত্যুকে ভালোবেসে অনামি অক্ষর দেহাতি মহুয়ার নেশায় উন্মত্ত ধ্বংসের দ্বারস্থ হয় ,
আমি এক আশ্চর্য মৃত সভ্যতায় বেঁচে আছি আজও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন