যে অনবদ্য বাঁচার জন্য কাঁচের বয়ামে রাখা
যান্ত্রিক আয়ু রেখার পথ ছেড়ে এসেছিল মুক্ত
হাতে সামান্য কিছু তথাস্তু স্ত্রোত ,
আকাশে এখন সে বসন্ত রাগের সুর ব্যাপ্ত প্রেম মনস্কা ,
যে জন্মের দিন ক্ষণ হিসেব মেলাতে পারিনি কখনো ,পারিনি আশ্রয় হতে ....
আজ আকন্ঠ নীলাভ লুকিয়ে নিজের গল্পটা জানাতে পারেনি ।
........তবু পাখিদের উড়ানে ছড়িয়ে শুভেচ্ছা বলি
ভালো থেকো পথিক ....তোমার পথের ধুলোয় জন্মর ভেতর সেঁধিয়ে থাকা সমস্ত যন্ত্রণা মুক্তি পাক ,
শুধু মাত্র নিজের গল্পটা আমি চিনে নিতে পারলাম কই !
আমার কথাটা জোর করে বলতে পারলাম কই ,
....গোঁসাই কি জানে আশ্রয় হতে গেলে যোগ্যতা লাগে,
... সাথে থাকতে গেলে সময়ের সমীকরণে কোমল মীড় রাত ভোর ধানের খেতে একলা জোনাক ও অন্ধকার এর সঙ্গম সাক্ষী হয় ,
পারলাম কই আশ্রয় হতে পারলাম কই মুহূর্তের সমীকরণে নিজেকে স্থাণু করতে ....
আসলে প্লাস্টিকের দুনিয়ায় মিলিমিটার কখন যেন কিলোমিটারে বদলে যায় নিমেষেই ,
নিমেষেই সময় হয়ে ওঠে ঐতিহাসিক নলডাঙ্গা দেউল ,
নিমেষেই বদলে যায় নাটকের রাজা রানী সন্ত্রী মন্ত্রী ,,
...তবু মনপুড়ে ছাই হয় শরৎ বাবুর সব উপন্যাসের
শেষ পাতায় , ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন