অনামিকায় ঘুমের ভঙ্গিতে যে ক্ষতরেখা
জড়িয়ে স্মৃতির স্রোতে একদিন বয়স বেড়ে যায় ,
চিবুক বেয়ে খোয়াই তারপর অজয় পথ ঠিক চিনে নেয় ।
আদিম মৃত্যু খাঁচায় বিবর্ন রং ঘর বাঁধে
কেঁপে উঠে প্রেমিকের হাত পাপ তরঙ্গে,
নক্ষত্রের আলোতে পথ হারিয়ে চিতার আগুনে
মুক্তি খোঁজে নিস্তার আর নিস্তার ,
এত গুলো নদীর জোয়ার ভাটা আর ঢেউ সে বুকে যেন ত্রিকালস্রোত ..........
ছায়ার জন্ম মাস বছর পেরিয়ে জন্মান্তরের
পথ পেয়ে যায় ,
সারা রাত গোঁসাই বুকের চিলেকোঠা রাই কে
জড়িয়ে কাঁদে আর বুকের রাখা মুখ তুলে সিঁথিতে রাখে চির নক্ষত্র আলো .....
ভোরের আগে ওরা মেঠো পথে হেঁটে দিগন্ত ছুঁয়ে ফেলে
ওরা চির কাল কথা রাখে
ওরা ডানা মেলে আকাশ হতে পারে চিরকাল।
..........।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন