ভুলে যাচ্ছি বিগত ঢেউগুলোর অনুরণন ,
বারংবার বোঝাতে চাইছি নিজেকে ..........
দুহাত বাড়িয়ে একটা বিশাল সমুদ্র আর ভাসমান জীবন ,,
শুধুই ভুল আর ভুল বিগত সমস্ত পারাপার আড়াল করছি গোপন অসুখের মত ,
উঠোন ঘরময় জল আর বুকের তছনচিয়া
ভাঙ্গন ,,, .........আগেও বৃষ্টি হত অথচ এমন রোজ রোজ নয় ,
আমি বার বার সমস্ত অধিকার থেকে আমার ঘর সরিয়ে নয়ে যাই তবু তুমুল বৃষ্টি পিছু ছাড়ে না ,
জানলার এপার থেকে দেখি আমার প্রিয় গিটারের সুক্ষ তার গুলোয় জং পরে একে অপরের থেকে অপরিচিত হচ্ছে দিন প্রতিদিন ..... ....
অথচ সমীকরণ মিলিয়ে ছুঁতে পারছি কই ! মাঝে মাঝে তীব্র শিলা বৃষ্টির বিবাদে মধ্যিখানে কাঁচটার ভাঙ্গন কলহ ছাড়া কিছু দেখতে পাই না ........
অথচ জীবন কি ভীষন তীব্র স্রোতে ভাসমান কেবল আনন্দম আর আনন্দম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন