..... কাল পাতা উল্টোতেই দেখি যুপকাষ্ঠের
আঁকিবুঁকির মত অচেনা কিছু দাগ ছাড়া একটিও স্বাক্ষর জীবন্ত নেই ,
সম্পর্ক গুলোর দেহ বিচ্ছিন্ন কিছু নিশান অথচ মাটিতে কোনো শেকড় নেই তাদের কারোই , ,
আমি খানিকটা সাহসী হয়ে একটা কলম তুলে নিয়ে প্রিয় নাম টুকু ইমিগ্রেশন খাতায় লিখতে চাইলাম ........,
আঙুলের ডগায় চোখ পড়তেই দেখলাম কলম নয় দগদগে পোড়া কাঠ আর গায়ে আগুনের স্বাক্ষর ,
হওয়ায় ছিল বিচ্ছিন্ন করে কুঁচিয়ে ফেলা হাজার অনুভব ,...... ভেনিস হয়ে যাওয়া স্বাক্ষরের পাতাগুলো আলোর সামনে ধরতেই একটা লেখা স্পষ্ট হল
"অতীত টেনে রেখোনা জীবনে খিঁচ লাগে ,যা নেই সে থাকার প্রয়োজন নেই তাই তা নেই " ,,
বুঝলাম জীবন সব চেয়ে বড় শিক্ষক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন