কাঁচা হলুদ হাসি দশ ফুট বই দশ ফুট ফুটপাতে কিংবা আবর্জনার স্তুপে খিলখিলিয়ে ওঠে ।
দুরত্ব আঁকা ভিজে চোখ সময়ের বদলে কান্না মুছে
কাঠের জ্বালে ভাত বসায় ,
যারা পারে না তারা সুইসাইড পয়েন্টে অসুখ ভেবে স্মৃতি গুলো রেখে মুক্তি খুঁজে নেয় ।
যারা পারে তারা নতুন করে আগন্তুকের হাসি টুকু কে আশ্রয় মনে করে জতুগৃহ বাঁধে ।
এ শহর মুখের ওপর সত্যি বলতে পারে না বলে মুখোশের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার চুমু খায় ,
এ শহর এক নিষ্ঠ হতে পারে না বলে প্রতি পথের মোড়ে গণিকালযের ঠিকানা ,
এ শহর আলোক গতির থেকেও গতিতে বদলে ফেলে সমস্ত নিয়ম ,
তবু এ শহর মৃত বলে প্রমাণিত , এ শহরের বুক জুড়ে শুধুই পুড়তে থাকা ছাই এর স্তুপ ,
......এ শহর শুধুই দুঃখ জন্মের উত্তরাধিকার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন