চতুর্মাত্রিক অধ্যায় এর ভেতর অসাড় কিছু অনুভূতি..... আর দফায় দফায় বদলানো দেওয়াল লিখন সিলিং এর ক্যানভাস থেকে গড়িয়ে নামে আমার মতো দেখতে একটা দেহে ,
ভোর বেলা কুমকুম রঙের পাখিটা ডোরাকাটা জানলায় আলো কে ঝাপসা করে অধিকার খুঁটে খুঁটে খেতে আসে ,
ভেতর বাইরে তখন পাগলা ঘোড়ার খুরের
শব্দ অবাঞ্ছিত জন্মবীজ পুঁতে দেয় গর্ভে ।
খাড়ি পথে নিয়ন প্যাস্টেলে ঘষে হেঁটে আসে পালে পালে বুনো শব্দ ......,
দীর্ঘ পথ অতিক্রিম করে মৃত্যুর রং চিনতে চায় কেন তারা জানি না ,
জানিনা শরীরে জমিয়ে রাখা গন্ধরা কেন মধ্য বয়সী হয়ে উঠে তখন ,।
....... আসলে জোর দিয়ে বলতে পারিনা মৃত কলিজাটার অসাড় অনুভূতি দের আর সে ভাবে সম্বিতে ফেরা হবে কিনা ।
শুধু শুধু এটুকু জানি সারা রাত্রি আমি সারা রাত্রি যতটা সহজে বেঁচে থাকতে পারি দিনের আলোয় তেমনটা পারিনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন