ছায়ানট
**************
..........................................................
ক্রমশ ভিড় পিছিয়ে পিছিয়ে ছায়া সঙ্গ ছেড়ে যাচ্ছে ।
ছোটো ছোটো কাঁচের ওপর ঘুরপাক খাওয়া দৃশ্য গুলো তোমার শরীর রক্তাক্ত করে তোলে ,
.........….............................................
সঙ্গম ও বিরহ দৃশ্যের মাঝে হুবহু আমার মত কারো নিথর শরীর দুলতে থাকে ....,।
শীতল দেহ থেকে ঝরে পড়া সংকেতে লক্ষ্য ব্যাথার সামনে স্পষ্ট নয় এমন কেউ ঝুঁকে পড়ে নখ দিয়ে যতটা পারে ব্যবধান ও নিঃস্বতা খুঁটে নেয় ।
.….……..........................…........................
ঝুলন্ত দেহে কাজল দাগ ধূসর হয়ে ছাই হয় সুসময়ে ,
হাসতে হাসতে সুসময়ে মরতে পেরেছি বলে তুমি হয়তো আর কখনো আমার চোখের কাঁচে চোখ রাখতে পারলে না ।
...........................................................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন