গোঁসাই এর ঘরে যে ছড়ানো ছিটানো তীব্র আশ্লেষ,
আলো ছায়ার বৃত্তে যে মায়া তার সবটাই কেটে ফেলে একতারার ছিলা,
কার নাম গায় রাই জানে .....জানে গোঁসাইও.... তবু ওরা দাহ পাত্র আর চার প্রহরের আজান রাখে মুখোমুখি হয়ে ।
হরিৎবর্ণের একতারার সুর বেয়ে মুহূর্তে নেমে আসে স্বর্গের সিঁড়ি ,
অন্তর দৃশ্যে ধরা পড়ে ঈশ্বরের কৃতজ্ঞ সুধা ,,
রাই এর শরীরে গোঁসাই সূর্য স্নান সেরে শুদ্ধ হয় বারংবার ,
ধানসিঁড়ির কিনারে যেখানে অন্তঃপুর বলে কিছু হয় না সেখানে ওরা ধ্রুবতারা সাক্ষী রেখে মিলিয়ে যায় গোধূলির ও জোৎস্নার নিবিড় সম্ভোগ চিহ্নে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন