আত্মিক হতে হলে অনেক উপাসনা লাগে,
যেমন ধরো প্রেমিকা হতে হলে মা হয়ে উঠতে হয় ,
উপাসক হয়ে উঠতে হয় ,
তেমনি নিজেকে শব্ বলে মেনে নিতে হয় ....আসলে ব্যর্থতা আর সাফল্য দুটোই মিলেমিশে থাকে এক মৃত মানুষের শেষ অংকে ,
চিরকাল কিছু বুক আগুনে পুড়তে থাকে পুড়তে পুড়তে দেহ নদী বাতাসের ভরে আকাশে পৌঁছায় আর কিছু বুক আশ্রয়ের ছায়া পায় সে ছায়া দিনন্তে পৌঁছায় বনে ,
সন্তানের জন্য উত্তরাধিকার ,প্রেমিক এর জন্য
অপেক্ষা, এসব তুলে রাখতে হয় আলমারির গোপন খোপে ....আসলে আমরা সকলেই স্বর্থপর ,গাছ পুকুর , নদী পাথর সব যেন কোন না কোন স্বার্থের তাগিদে জন্ম মৃত্যুর খেলায় সামিল হয় ,
দেহ ধ্বংসকেই মৃত্যু আর দেহ ধারণকেই জন্ম মেনে নেওয়া ভুল একথা পৃথিবীর হেডলেস মনস্টার রা মানতে পারেনি , তবু কি সত্যি বদলে যায় ,
তবু কি শোক এর রং লাল গোলাপ হয় কখনো ,
কোথাও ফিরবো না বলে যখন শ্মশান আগলে বসি চোখের সামনে তবুও মুখ বন্দী বোতলের ভেতর একটা গল্প পড়ে থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন