.....মায়া তো অন্ধকারের আত্মীয়তা মেনে চলে , পৃথিবীতে সময় পেরোনো পিয়ন জানে সন্ধ্যে বেলা গুজবের লন্ঠন জ্বালিয়ে পুরোনো মরচে রঙের কথোপকথন বয়ে নিয়ে যাওয়া কেবলমাত্র ক্ষনিকের পথ , তারপর .........হাজারও যোতি চিহ্ন ......মানুষ মনের মানচিত্র রদবদল ......!!
সময় কখনো কখনো মানুষ কে স্থির করে দেয় জড় এর মত.... যেন প্রাণ শূন্য অথচ স্থাপত্যর ইতিহাস ,,
অহর্নিশি কবির প্রেমে পর্যটন লেগে ম্লান হয় হৃদয়ের পারাপারে রাখা কাঁচের দেওয়াল জুড়ে রক্তের কুয়াশার,
যারা ছুঁয়ে দেখে ক্ষত তারা আসে যায় দূরের বিকেল পথচারী হয়ে , শুশ্রূষায় সামিল হয় কজন !
আলোর দ্বিরাগমন হয়েছিল যে মনে ...সে মন জানে কেবল পাঁচিলের ফাটলে অন্ধকার চিরকুট রেখে গেছে অভিশাপের মত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন