পিছুটান কোনো উন্মাদনা নেই , আমার জন্য তীব্র তিরস্কার , ধিক্কার প্রতি মুহূর্তে জমা হচ্ছে , সমস্ত উত্তরণ কে ধ্বংস করে ফেলেছি তারপর আত্মহনন এর তীব্র আকাঙ্খায় মেতেছি ,
ক্লিভেজ ছুঁয়ে থাকা জন্মের পাপ এলডোরাডোর গভীর অন্ধকারে পথ খুঁজে নিয়েছে ,
শেষ চার দিনের অনাহার অনুভূতি হীন ম্যাজিক এর জন্ম দিয়েছে , সিবিআই যা পারে আমি তেমন কিছু পারি না তবু নিজের মত কিছু পারি ,
মানুষ ভীষ্মর মৃত্যুতে আজও নিজেকে শর সজ্জায় শুইয়ে রাখতে পারে ,
চোরা কাঁটা লেগে আছে গোঁসাই সূক্ষ তারের মাঝে বুকের কাপড়ে
রক্ত ক্ষরণ লুকিয়ে আরো কিছুটা পথ ছিল হয়তো দিন দুই তিন কিংবা আরো কিছু প্রহর ,
তার পর আকাশে ধোঁয়া খবর শহরে কি যেন পুড়ছে ,কয়েক মিনিটের নীরবতা তারপর শূন্যতার ভীড়ে জীবনের আঁকাবাঁকা প্রবাহ ....সব কিছু স্বাভাবিক , সকালের চলতি পথ, বিকেলের নিকোটিন অবসর , বোবা ট্যানেলে বাড়ি ফেরা , সব অভ্যস্ত নিয়মিত, আমার আত্ম খুনের সাথে একটা মুক্ত আকাশ মেঘ বিহীন হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন