পথের মাঝে ,
টলোমলো কারু শিল্পের বিন্দু বিন্দু কুমকুম
কপালের লিখন ঢেকে ফেলেছে , ক্রমশ তার সরে যাওয়া বারংবার প্রমাণিত করে হাজারো অনুশাসন এর বন্দীসকে ,
মঞ্চের দিকে এগিয়ে যায় এক পা দু পা করে
ছায়া পেরিয়ে নেশার ঘোর বাড়তে থাকে ,
তার বলতে না পারা অবজ্ঞার ইশারায় আমি হেসে উঠি ......প্রাপ্ত বয়স্ক হয়নি তার হিসেবি কারণ গুলো আজও অথচ সে বুঝে উঠতে পারে না ।
....আমি হাসির পেছনে কান্না মুছে শহরের পথে নিজেকে লুকিয়ে ফেলি , বুঝবি না সুজন চোখের জল একটা সংকেত মাত্র .....বাকিটা বলা যায় না শব্দের পসমর্টেম করলেও , ......... একটা নিমন্ত্রণ রাখা রইল আমার মৃত্যুর পর আসিস দফতরি ব্যস্ততায় জরুরী ইস্তেহার দিয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন