-----------------------------
আকাশ রঙ দিয়েছো বলে আপ্লুত
হয়ো না,বহু পথ বাকি ঋতুর পর ঋতু
ধরে ইচ্ছার পালে প্রবল ঝড় ভীষণ
দরকার,
সময় কুর্নিশ লুটাতে থাকে রাধাচূড়ার
ছায়াপথ ধরে.... চটি জামা জুতো পরে
ছায়াপথ পেরিয়ে রোদ মাখা রোজকার
সুত্র, এ শহর নগ্নতাকে ভয় পায় তাই
পোশাকি আবরনে খাসা লোভ,
এ সংসার আদ্যন্ত মিথ্যাচারে অভ্যস্ত,
পৃথিবীর উদরগহ্বরে একমুঠো করে
আগুন প্রতিনিয়ত শিরা দিয়ে বয়ে এসে
শহরের পর শহর আগুন জ্বালায় একটা
ক্ষিদে দৌড়ে বেড়ায় গলি চৌরাস্তা
ফুটপাতে,আকাশের রঙ এখন উচ্ছিষ্ট
বিদেশি খাবেরে মিশে এ শহরের আস্তাকুড়ে,
ইচ্ছার পালে লাগা হাওয়ার কিছু রেশ
ক্ষিদের উত্তাপ বাড়িয়ে দিয়ে মানুষ আর
কুকুরের তফাৎ এ দেশ রাখেনি,বড়
অন্ধকার এখন... সবাই সুর্যদয়ের
দেশে হেটে যাব একদিন,
...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন