শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০১৬

স্পর্শ লিখি

-----------------------
একটা স্পর্শ  লিখি বুকের মাটিতে
লিখতে গিয়ে যে মাটিটুকু জড়ো হয়
তাতে ধোঁয়া লাগা অশ্রুজল মাখিয়ে
একটা মুর্তি গড়ি, বাকি জল টকু দিয়ে
একটা নদী---- একদিন তীব্রডুবে
ওপারে উঠব জেগে,
ওপারে গাছপালা ফুলেদের বলবো
একটা সাধের মৃতুর অভিজ্ঞতা,
"হারকে দিল আপনা ইয়ে জিত অমর
করে দেওয়া" এক বাজিকরের গল্প
বুকের মাঝে তখনো অক্ষত,
ওপারে বাজিকরের ঘোড়ার গতি
মন্থরিত নয়,সভ্যতাও আগাম
জেনে রাখ তোমার প্রোয়োজন হয়তোবা
নেই, বরাদ্দতাও  অভিধানে পথ হারিয়ে
নিজেতে মসগুল থাকবে চীরতরে,
তাই এখন তীব্র আঁচড় কেটে নিয়মিত
স্পর্শ লেখার  সময় খুঁজি অপরের
নির্ভরশীল বেলা অবেলায়,
মুখচোরা জীবন তাগিদকে ছাইয়ের
মধ্যে লুকোনো, মাঞ্জা দেওয়া দুনিয়াদারিতে
আঙুল সয়ে গেছে কাটা ছোড়াকে তোয়াক্কা
নেই, যে স্বপ্নের এখন ভীষন শীতঘুম ওপারে
স্বপ্ন জেগে উঠে কাহিনী লিখবে সাঁজু রুপাইয়ের,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন