----------------
এই ব্যস্ততম শহরের বুকে এক আকাশ
তৃষ্ণা মরিয়া হয়ে তাড়া করছে,
গলা ফাটিয়ে চিৎকার করে সাবধান করছে
সময়, পাঁজরের ধ্বংসাবশেষ এর ওপর হেটে
সভ্যতা ছায়াজন্মের জাল বিছিয়ে চলছে,
আজ কাল যা কিছু এ মাটিতে ঘটে সবকিছু
অবৈধ সকল নারী সকল পুরুষ সময়ের বুকে
পা রেখে ঈশ্বর হয়ে ভালো থাকে আর বৈধ
অবৈধ অভিধান ছেড়ে চলে যায় ক্রোশ দূরে
এত্তটুকু স্পর্শ দুর্ভিক্ষে অসংখ্য শরীরের মাঝে
আহত, বুকে একটা অসম্ভব তৃষ্ণা খাসমহলের
গাঁথনিতে ছটফট করে...একটা অসম্ভব বৃষ্টির
দরকার মরিয়া চাতক আকাশের বুকে গলা
শুকাচ্ছে, সাবধান যত হিসেবি হৃদয় আঘাত
সহ্য করার ভয়ে তালা বন্ধ করে রেখেছ নিজের
অস্তিত্ব..... উত্তলিত ছিন্ন যন্ত্রণা দুহাত বাড়িয়ে
আলিঙ্গন সারবে মরিয়া তৃষ্ণা কে, আজ তাই
এ পথ রক্তাক্ত হবে বাতাস মাখবে সেই আঘ্রান,
একটা সাঁকো আজ আবার হবে এই পৃথিবী
থেকে ওই অপৃথিবী পর্যন্ত,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
একটা বৃষ্টি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন