ধরা পড়ি তোর বুকের নিশ্বাসের
প্রশ্রয়ে,চোখবুজে এক নিশ্চিন্তের
আশ্রয় ঝিনুকের বুকে আমিএক
মুক্ত, পাপড়ির আড়ালে মিস্টি তোর
সৌরভে আবৃত আমি, আঙুলের
ফাঁকেফাঁকে ভালোবাসা ঘুরে ঘুরে
কবিতায় রুপরেখা পায়, তোর
ঘামের উষ্ণতা মেখে ভালবাসা
জীবন পেয়েছে -- যন্ত্রণা উড়িয়ে
দিলাম ফানুসে অনন্তের পথে
এ মোন বাঁচতে চায় আজ, আগামি
সহস্র বছর,মাস,দিন, কাল,
অবিরক্ত নিবিড় বুকের তিল
হয়ে,আজ কাল চোখের কালশিটে
বুকের পাঁজরে দাগ কাটে না...
তুই যে আমায় আগলে রখিস
পলক বিছিয়ে পলক না ফেলা
রাতজেগে,আবীর মাখানো গোলাপি
ভোর একে দিস এই কৃষ্ণকলি
চোখে, তোর বাহুডোরে দিন শুরু
আমার, পায়ে পায়ে ক্লান্তিহীন
পথে আমি অন্তহীন সময়ে হেটে
যাই, গায়ে লাগে না এ ভিড়াল
শহরের কোন ধুলো বালি...
কোন সময় পোড়া ধোয়ায়
আর কিছুতেই চোখ জ্বলে না,
আজ একটা নাম দিই তোকে 'আর্শি'
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬
আর্শি -----
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন