---------------------------
মস্তিষ্কের কোষে কোষে এক সমুদ্র
ঝড় চেতনাকে ওলটপালট করে
বোঝাপড়া সময়ের হাতে রাখা আছে,
ঝড় কোনো ছন্দ মেনে আসেনা, ছন্দপতন
করে নিজের অস্তিত্ব রেখে যায় বরাবর,
বুকের ভেতোরের আশারা বাসস্থান হারিয়ে
মেরুদন্ডের মজ্জায় চিনচিনে ব্যথা উদবাস্তু
মতো, রক্তে বিষাদ বয়ে বেড়ায় আগামির,
আঁচলে বাধা কিছুটা বিষন্ন সময়,
জলন্ত মরুভূমির ক্যাকটাসএর কাঁটার
বুকের লুকোনো আদ্রতা চোখে পড়েনা,
একটু ছায়ার প্রেমে বুকের জমিতে
ফুল ফুটিয়ে "জিন্দেগি আব তুমহি হো"
মরুভূমিতেও, নীলনদের ধারে একটা
নতুন যুগ কুয়াশার চাদর মুড়ে অপেক্ষা
করে ভালো ভালো ভালো-বাসার,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ১ জানুয়ারি, ২০১৬
ভেতরে বাইরে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন