মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬

ফসফরাস-------

----------------------------------
পায়ে পায়ে হারিয়ে যায়  কত না
মুখ  সমুদ্রতটে বসে দেখেছি ঢেউএর
সাথে পায়েরছাপ  গুলে যায়  আলাদা
করে চেনা অসম্ভব, তবুও সমুদ্রের বুকে
অগুনিত ঢেউএর মাঝে একটা ফসফরাস
এর মতো দৃপ্ত তুই,
অন্ধকারের হাতে হাত গুঁজে একটা 
অসময় নিষিদ্ধ মনখারাপের ইস্তেহার
বিলি করে সারা শহর জুড়ে, তোর দৃপ্ততা
এ শহরের অন্ধকারের বুক চিরে পৌছে যায় 
মনের ঠিকানায়, কেমন যেন ছায়া ছুঁয়ে দিলে
ডানা মেলে পৌঁছে যাওয়া যায় একটা
বেগুনি বেলায়, আর ঢেউদের চলতে চলতে
হাওয়ার সাথে প্রেম হয়ে যায়, এজন্মের
দুরত্ত্বটা পর জন্মে ঘুচে যাবে, এজন্মের
পরিপাট্ট পরজন্মে ঘুচিয়ে দেওয়া যাবে
নামগোত্রহীন এক দুনিয়ায়,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন