বুধবার, ২৭ জানুয়ারি, ২০১৬

মনের দেওয়ালে

---------------------------
স্পর্শ কে মনে করিনি আমার ভিতর
বাইরে জুড়েছ তুমি যন্ত্রণা তোমাকে
আলাদা করে সময়ের কাটায় মেপে
মনে করিনা তাই, ওই দিন শুরুর আজানের
অনেক আগে যখন ব্যস্ত রোজনামচার ধারাপাত সোনার কাঠি ছঁুইয়ে
ঘুমের দেশে তখনো  বুকের দেওয়ালে
যন্ত্রণা কোন না কোন ছবি খোদাইয়ে ব্যস্ত,
অনর্গল বলে যাওয়া  এলোমেলো শব্দেরা
যখন স্তুপাকৃত চায়ের ভাঁড়ে সময় ভুলে যায় তখন তোমার নিকোটিনে আমার হৃদয় পোড়া
গন্ধ মিশে আকাশের বুক চিরে একটা তুবড়ির
আলো ছড়ায়, ঈশ্বর  বুকের ভেতোর টোকা
মেরে বলে যন্ত্রণা হারায় না মৃতু নেই অবিনশ্বর,
ফুটপাতের ধারে আলবেলা ছেলেটার কোনো
কাজ নেই আছে শুধু এক বুক যন্ত্রণা, রোজ
সকাল বিকেল রাস্তার ভিড়ে কখনো হাত ছাড়া
কখনো হাতের মুঠোয় মনের ছেলেমানুষি
চাওয়াগুলো, কখনো  মনে হয় যন্ত্রণা তুই ঠিক
জীবনের সাথে নিয়মের সত্যি দৈনন্দিন মরে
মরে বাঁচা সকাল সাঁঝ ব্যস্ত কি যেন এক
চাবি দেওয়া পুতুলের মতো ভালো না লাগা
নিয়েও নিয়মের কচকচানি, তবুও তুই
বুকের ভেতোর বাইরে জুড়ে থাকিস
তাই আলাদা করে সময়ের কাছে হাত
পাতি না তোকে মনে পড়ার সময় চেয়ে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন