----------------------------
সেই ছেলেটির বুকের ভেতোর একটা ধুলিঝড়
এলোপাথাড়ি আছড়ে পড়ে পাগলি মেয়ের
জন্যে, বার বার কিছু শব্দের অস্তিত্ব বোঝাতে
মরিয়া ছেলেটির চোখের ভাষা, আমি তোর
কথাটার মানে বুঝিস..... যদি না বুঝিস
আয় এই বুকের মাঝে আদরে ভিজিয়ে দে
এই বাঞ্জারা শুখনো জমি, দেখ তুই ছুঁয়েদিলেই
কেমন সবুজ এ কচি পাতায় বসন্ত হাসে তুই
ভালোবাসলে ফুলেদের রঙ আর সৌরভের
প্রেমে মধুযামিনী চুঁইয়ে পড়ে, সেই ছেলেটি
মুল্যায়ন মেয়েটির বুকের খাঁচায় প্রান ভোমরায়
বন্দী, বন্দি মানে বন্ধন ভালোবেসে আর বন্ধন
ছাড়া 'আমার 'কোথায়, লেখা নেই কোনো চুক্তি
নামায় আসলে ভাষা কম পড়ে তাই অনুভুতি
সব বলে দেয়....... বুকের সাথে বুক মিশে
যন্ত্রণা বিনিময়ে নেই কোনো কাঁটাতারের
বেড়া.... তবুও যোজন দুরত্ত্ব এক অবয়ব
থেকে আর এক অবয়ব, হিসেবি দুনিয়াদারি
আর তার মাঝে কিছু হিসেব ছাড়া ধুলিঝড়ে
উড়ে আসা খড়কুটো, হিসেবি এই গ্রহে নাম
ঠিকানা হয় না একটা হৃদয়েরও, সংগোপোন
তাই মেয়েটির আঁচলে খুব যত্নে বাঁধা সেই
আরশি নগরের ছেলেটির হৃদয় , বরাদ্দতায়
পাকাপাকি এখন এই ঠিকানা,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন