---------------------------
তুমি কবে জন্মেছ! তোমার মাতৃ
পরিচয় কি সহস্র শতাব্দীতেও
কখনো সন্তান জননী খুঁজবো কি?
আমারা সেই মেয়েরা.... আমাদের
পৃথিবীতে আমাদের কথাই বড় হাস্যকর,
ঈশ্বরের কথাতেও আমাদের ভূমিকা
কোথাও নেই-----তিনি নাকি মানব
সন্তান, তবে মানবেরও কি প্রসব ক্ষমতা
আছে? মানবীর কি কোনদিন ইতিহাস
তৈরী হবেনা? মা যে যন্ত্রণা সহ্য করে,
যার জঠরে নবশিশু প্রথম হাত পা
আস্ফালন করে --অগুনিত রাতজাগা,
প্রতি অনুক্ষনের উদ্বেগ, মমতা, একদিন
শুধুমাপা হয় দাঁড়িপাল্লায়- নারী আপ্লুত
নারী দিবসে, মাতৃদিবসে.....
তিনশো চৌষট্টি দিন নারী দিক তার
সব কিছু নিঃশেষ করে তাতে কি বা...?
একদিনটুকু না হয় তার প্রাপ্য একদিন
সে না হয় বাচুঁক, এই আমরা... এই
আমাদের পরিচয়!
ঈশ্বর জানলে মনে হয় হোক্ কেন---
যে ব্রম্ভার পেট থেকেই মনুর জন্ম,
পৃথিবী না হয় হোক মাতৃঘাতি-- সভ্যতার
শুরুতেও তাই ছিল,
আমরা পৃথিবীর মানবীরা এখনো
আমাদের সদ্যজাত শিশুদের
পুরুষতন্ত্র নামক ইটের তলাতেই
অর্ধকবরিত অবস্থায় বাঁচতে শেখাই,
প্রশ্ন আমরা কে? কি আমাদের অস্তিত্ব!
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
অস্তিত্ব
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন